দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক এমপি গোলাম মাওলা রনি বুধবার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে ধন্যবাদ জানান। কয়েক দিন আগে তার ছেলের সঙ্গে ঘটে যাওয়া, এক ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে এই পোস্ট দেন গোলাম মাওলা রনি।
নিজের ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘ছবির ভদ্রলোকের নাম খন্দকার গোলাম ফারুখ! তার বর্তমান পদবী ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার! তার সঙ্গে আমার পরিচয় নেই- কোনোদিন কথা হয়নি এমনকি সামনাসামনি দেখাও হয়নি! কিন্তু তার অভিব্যক্তি দেখে মনে হতো- তার নিকট অভিযোগ করলে ন্যায় বিচার পাব!
আমার অভিযোগ ছিল- ট্রাফিক পুলিশের এক সিপাহী আমার ছেলে রিয়াদের গাড়ি থামিয়ে তার নিকট থেকে এক হাজার টাকা ঘুষ আদায় করেছে। বিষয়টি বিস্তারিত লিখে ১১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেই!
উল্লেখিত বিষয়টি জনাব ফারুখের নজরে আসে এবং তিনি সংশ্লিষ্ট বিভাগকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন যা পুরো ট্রাফিক বিভাগে নজিরবিহীন এক পরিস্থিতি সৃষ্টি করে! ঢাকা দক্ষিণ ট্রাফিকের ডিসি জয়নুল আবেদিন পুরো নিউমার্কেট এলাকায় দায়িত্বরত সব ইন্সপেকটর, সার্জেন্ট, সিপাহীকে ডেকে পাঠান এবং গতকাল দীর্ঘসময় নিয়ে তাদের সঙ্গে প্রথমে মোটিভেশনাল প্যারেড করেন! তারপর অভিযুক্তকে শনাক্ত করার প্রাথমিক কাজগুলো করে আমাকে ফোন করে তার অফিসে চায়ের দাওয়াত দেন।
আজ সকাল ১১টায় আমি আমার ছেলেকে নিয়ে সার্কিট হাউজ সড়কে ঢাকা দক্ষিণ ট্রাফিক পুলিশের উপ কমিশনারের কার্যালয়ে যাই। কুশল বিনিময়ের পর অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার জন্য ১৫-১৬ জনের টিমকে আমাদের সামনে আনা হয় যাদের মধ্যে থেকে আমার ছেলে একজনকে শনাক্ত করে। উপ-কমিশনার জয়নুল আবেদিন তার কর্মকর্তাদেরকে নিয়ে এবার অভিযুক্ত ব্যক্তিকে জেরা করে ঘটনার সত্যতা পান এবং তৎক্ষণাৎ দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি প্রদান করেন!
আপনি যদি উল্লেখিত দৃশ্যটি নিজ চোখে দেখতেন তবে আমার বিশ্বাস ঢাকা মেট্রোপলিটান পুলিশের বর্তমান নেতৃত্ব সম্পর্কে আপনার ধারনা পাল্টে যেত!
আমি সম্মানিত পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি! তার পুরো টিমকেও ধন্যবাদ এবং দুনিয়া-আখেরাতে তারা যেন মহান আল্লাহর নিকট থেকে উত্তম প্রতিদান লাভ করেন এই দোয়া করছি!
উপ-কমিশনার জয়নাল আবেদিন এবং এডিসি রানা আমার অভিযোগটি নিষ্পত্তি করার জন্য গত দুইদিন ধরে যে শ্রম দিয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং শুভ কামনা! আল্লাহ হাফেজ!
এইউ