দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাময়িক বরখাস্ত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ অভিযোগ করে বলেছেন, গত শনিবার বারডেম হাসপাতালে তার গায়েই আগে হাত তোলা হয়েছে। ওই দিনের ঘটনা বর্ণনা করতে যেয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন তিনি।
এডিসি হারুন বলেন, যখন ইটিটি রুমের ভেতর রোগী ছিলেন, আমি তখন করিডোরে ওয়েট করছিলাম। সেখানে তখন আজিজুল হক মামুন এবং আরও চার-পাঁচজন আসেন। এসে পেশেন্টের রুমে যান। পেশেন্টকে দেখেন। দেখে বাইরে এসে, কোনো কথা বার্তা ছাড়াই আমার বাম চোখের ওপর একটা ঘুষি মারেন।
তিনি বলেন, আজিজুল হক মামুন ঘুষি মারার পর আমার তখন অপ্রস্তুতের মতো মনে হয়। আমি তাকে বললাম, ভাই হঠাৎ আপনি আমাকে কেন মারলেন? আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না? এই ধরনের ম্যানার, এটিকেট বা ডেকোরামের পর্যায়ে পড়ে না। কোনো ধরনের সামাজিকতার পর্যায়ে পড়ে না। তখন উনার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা, তারাও চড়াও হয় আমার ওপরে।
পুলিশের এই কর্মকর্তা আরও অভিযোগ করে বলেন তাকে জোরপূর্বক ইটিটি রুমে নিয়ে মারধর করা হয়েছে। তার ভাষায়, তখন আমি মামুন সাহেবকে নিয়ে ইটিটি রুমে ভেতরে, না, তারাই আমাকে জোরপূর্বক ইটিটি রুমে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পেশেন্ট যিনি ছিলেন, তার সঙ্গে কথা হয়। পরে তারা ওখানে (ইটিটি রুমে) মারধর করে। পরবর্তীতে আমি আত্মরক্ষার্থে শাহবাগ থানা পুলিশকে কল করি। শাহবাগ থানা পুলিশ এসে, সকলকে শাহবাগ থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হন এডিসি হারুন। প্রথমে তাকে এবিপিএনে বদলি করা হয়। পরবর্তীতে তাকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়।
এইউ