দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে যুক্ত করা হয়েছে। এখন শোনা যাচ্ছে, এডিসি সানজিদা আফরিনকেও রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানিয়েছেন, এডিসি সানজিদার বদলির বিষয়ে কোনো ধরনের প্রজ্ঞাপন আসেনি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। ছাত্রলীগের ওই দুই নেতা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
এইউ