দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
গত সোমবার রাত ৩টা ১০ মিনিটের দিকে জুনায়েদ হোসেন মোল্লা নামে এক প্রতিবন্ধী শিশু ভিসা ও পাসপোর্ট ছাড়াই একটি ফ্লাইটে উঠে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।
বিমানে ওঠার পর কেবিন ক্রু তাকে সিটে বসতে দেন। কিন্তু পরে জুনায়েদের কাছে ভিসা ও পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।
এ ঘটনায় কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা দেরিতে ঢাকা ত্যাগ করে। ওই বিমানে ৩৩০ জন যাত্রী ছিলেন।
এইউ