দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনান (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন। এতে রাজনৈতিক দল, ভোটার, গণমাধ্যম, প্রবাসী বাংলাদেশিরা সবাই তাকিয়ে আছেন। কূটনৈতিক মহলেও ব্যাপক আগ্রহী। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
নির্বাচন কমিশনের (ইসি) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ আলোচনা শুরু হলে তিনি এ কথা বলেন।
এ আলোচনায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
শুরুতে সিইসি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো বিভক্ত। তারা একে অপরকে দেখতে পারে না। তবে আমরা এ আলোচনায় না গিয়ে আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা জানতে পারলে ঋদ্ধ হব। আলোচনা কাজে আসুক, এ প্রত্যাশা আমাদের। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা উপকৃত হব বলে প্রত্যাশা করি।
আরএ