দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ আলোচনা নিয়ে আমরা সন্তুষ্ট।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১-এর হামলার ২২তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুঃখের সঙ্গে নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে মর্মান্তিক ঘটনায় দুই হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আশা করছি এমন ঘটনা যেন আর কোনো সময় না ঘটে।
আব্দুল মোমেন বলেন, বর্তমানে দেশে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের ঘটনা ঘটেনি। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণেই এমন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অজুহাতে ২০০১ থেকে ২০০৬ সালের মতো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখতে চাই না আমরা।
আরএ