দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি অডিও ক্লিপ শোনেন তিনি।
শ্রদ্ধা নিবেদন করার সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় সফরে আসা প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুই দিনের সফরে ঢাকায় আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। এর পর রাতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন লাভরভ।
স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
এফএইচ