• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘তথ্য’ চেয়ে চিঠি

দেশ টিভি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন (ফাইল ছবি)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন (ফাইল ছবি)

চাকরির মেয়াদ শেষ হওয়ার পূর্বমুহূর্তে এসে ভুয়া জন্মসনদ নিয়ে ফেঁসে যাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। এরই মধ্যে তার বায়োডাটার চার বিষয়ের তথ্য চেয়ে এলজিইডির কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের জন্মতারিখের জটিলতা নিরসনের জন্য নিম্নবর্ণিত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রধান প্রকৌশলীর যেসব তথ্য চাওয়া হয়েছে, সেগুলো হচ্ছে সেখ মোহাম্মদ মহসিনের এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত কপি, এলজিইডিতে প্রথম যোগদানের এলপিসির সত্যায়িত কপি, এলজিইডিতে যোগদানের পর প্রথম জ্যেষ্ঠতা তালিকার কপি এবং এলজিইডির প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতার তালিকার ২০২১ সালের কপি চাওয়া হয়েছে।

এছাড়া সেখ মোহাম্মদ মহসিনের চাকরির মেয়াদের শেষ সময়ে নিয়োগ ও বদলিবাণিজ্যের অভিযোগ তদন্ত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

সেখ মোহাম্মদ মহসিনের দায়িত্ব পালনকালে এলজিইডির আইইউজিআইপি, কোভিড ১৯ রেসপন্স, সুপার ব্রিজ, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পসহ বেশ কয়েকটি চলমান প্রকল্পের কাজের অগ্রগতি না থাকা ও অনিয়ম-দুর্নীতি ও অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে এডিবি ও বিশ্বব্যাংক অসন্তোষ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, সেখ মোহাম্মদ মহসিনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৭ তারিখ।

জানা যায়, সেখ মোহাম্মদ মহসিন ১৯৬৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালের ২২ জুন তিনি এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বরের জন্মসনদ দেখিয়ে তিনি আরও এক বছর চাকরিতে থাকার তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, তিনি এখনও মন্ত্রণালয়ের কোনো চিঠি পাননি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোও সত্য নয় বলে তিনি দাবি করেন।

সেখ মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে, তার সুপারিশে কিছু প্রকল্পে প্রকল্প পরিচালক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে জুনিয়র প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ দিয়ে তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন। সুপার ব্রিজ প্রকল্পে সেলিম মিয়াকে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিয়েও পরে বিশ্বব্যাংকের আপত্তিতে তিন মাসের মাথায় প্রত্যাহার করেছেন। এই প্রকল্পের মেয়াদ ৭ বছরে সম্পূর্ণ হয়েছে অথচ কাজ সম্পন্ন হয়েছে মাত্র ১৫ শতাংশ। প্রকল্পে ব্যাপক দুর্নীতি প্রমাণিত হওয়ায় উন্নয়ন সহযোগী সংস্থা এই প্রকল্পের ৯০০ কোটি টাকা গত অর্থবছরে ফেরত নিয়েছে।

কোভিড-১৯ রেসপন্স প্রকল্পের পিডি নিয়োগ করা হয় বান্দরবানের তৎকালীন নির্বাহী প্রকৌশলী নাজমুল শাহাদাত মোহাম্মদ জিল্লুর রহমানকে। এই প্রকল্পের অগ্রগতি গত দুই বছরে মাত্র ২ শতাংশ। বিশ্বব্যাংকের আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্প মেয়াদ ছিল দুই বছর। সে প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। এছাড়া টাকার বিনিময়ে এডিবির আইইউজিআইপি প্রকল্পের পরিচালক নিয়োগ করা হয়েছে গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেককে। সেখানে অভিজ্ঞ ও জ্যেষ্ঠতা মানা হয়নি। প্রকল্পের কাজে অর্থ লোপাটের মতো ঘটনা ঘটেছে। প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে চাকরির মেয়াদের শেষ পর্যায়ে বেপরোয়া নিয়োগ ও বদলিবাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, জেলা নির্বাহী প্রকৌশলী পদে পদায়নের ক্ষেত্রে তিনি ও তার সহযোগীরা একেকজনকে ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করেন।

আরও অভিযোগ রয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প/মাস্টাররোলে দীর্ঘ ২৫-৩০ বছর নিয়োজিত থাকা প্রায় ৩ হাজার ৮৩২ জন কর্মচারীর চাকরি নিয়মিতকরণে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করে ঘুষবাণিজ্য বহাল রাখতে নতুনভাবে সার্কুলার দিয়ে কর্মচারী নিয়োগের আয়োজন করছেন প্রধান প্রকৌশলী। এসব কাজে তাকে সহযোগিতা করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুর রহমান ও মো. শরিফ উদ্দিনসহ আরও কয়েকজন।

আরএ

  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
  • দেশ টিভি সংবাদ
  • desh tv news
  • deshtv
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।