দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২২১ কর্মকর্তা। সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন সরকারের ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির একান্ত সচিব (পিএস)।
১১ জনের মধ্যে পাঁচজন হলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরাত আহমদের একান্ত সচিব আহমদ কবীর, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের একান্ত সচিব শাহ মোমিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার এবং সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমদের একান্ত সচিব মো. সারোয়ার হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের একান্ত সচিব মো. আক্তারুজ্জামান।
বাকী ছয়জন হলেন, জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একান্ত সচিব মো. রেজাউল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর একান্ত সচিব মো. আল মামুন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কিবরীয়া, জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব মো. আব্দুল মালেক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এফএইচ