দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারো যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই যেনো তামাশা দেখছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা।
দেশের মানুষ জানতে চায়-ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
আরএ