দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) সাদপন্থীদের লিখিতভাবে এ অনুমতি দেয় গাজীপুর মহানগর পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে। এছাড়া দ্বিতীয় পর্বে পরবর্তী সময় জোড় ইজতেমা করবেন যোবায়েরপন্থীরা।
আরএ