দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার আগে ছোট ছোট অনেক ইঙ্গিত পেয়েছি। কিন্তু তখন আমরা বুঝিনি। সবগুলো যদি যোগ করি তাহলে ভয়ানক একটা সর্বনাশ আসছিল সেটা আমরা বুঝতে পারেনি।’
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দিন বিশ্বাস করতেন না, যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে। তাই হয়েছিল। বিদেশে গেলেও আমাদের শুনতে হয়, যে তোমার সেই জাতি, তোমরা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছ।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন ফিরেছিলেন। তার ফিরে আসায় আমরা ঘুরে দাঁড়ানোর আশা করেছিলাম। সেটাই হয়েছে। আমরা হৃদয়ে ধারণ করতাম বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে। আমরা সেটা দেখে যেতে পেরেছি। আংশিকভাবে হয়েছে। এখনো যারা পলাতক আছে তাদের চিহ্নিত করেছি। আশা করি ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কারা জড়িত সেটা আমাদের ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের চিহ্নিত করতে হবে। কারা এই ঘটনা নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন। কারা এর উপকারভোগী সেটা আমাদের জানতে হবে।
এফএইচ