• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
রয়টার্সের প্রতিবেদন

বাংলাদেশ থেকে ২৫ কোটি ডলারের পোশাক ক্রয়াদেশ সরাল আন্তর্জাতিক ব্র্যান্ড

ডেস্ক রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২৬, ২১:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি নভেম্বরের প্রথমার্ধে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় বাংলাদেশ থেকে মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের জন্য এটি বড় ধাক্কা। এর প্রভাব চলমান অস্থিরতার সময়কাল ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সুবিধাকে দুর্বল করে দিয়েছে। এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল বাংলাদেশ। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।

ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্পনেতারা।

গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর চাপ আরও বেড়েছে। গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। তবে মাঠপর্যায়ের অস্থিরতা পুরোপুরি কাটেনি।

শিল্পনেতাদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরও সংকুচিত হবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তাঁর ভাষায়, এমন এক সময়ে মজুরি বাড়াতে হলো, যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া একদিকে আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, অন্যদিকে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।

তবে কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা, একবার ক্রয়াদেশ অন্যত্র চলে গেলে ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন শুরু করতে পারেন। এতে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রকট হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানোর চাপ থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়।

তাঁর তথ্যমতে, বাংলাদেশের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য সরবরাহ করতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।

চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বড় ধরনের জট বা ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে অনেক কারখানা এখন অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে তাঁর বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তাঁরা জানিয়েছেন, আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া, স্থগিত করা অথবা বাতিল করে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন

৫ ডিসেম্বর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ বিমানবন্দর

অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ দেবে সরকার

মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। তাঁর মতে, সাময়িক এই স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ না নেয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারণ, ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ক্রয়াদেশ
এ সম্পর্কিত আরও খবর
১২ বছরে ১৮১ কোটি টাকার পণ্য বিক্রি ও ক্রয়াদেশ
১২ বছরে ১৮১ কোটি টাকার পণ্য বিক্রি ও ক্রয়াদেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X