দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ সরকার বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য ব্যক্তিকে যোগ্য দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।
এদিন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানকার পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
এমএস/