দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় আড়াই বছর বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বোয়েসেলের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ হাইকমিশন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানান এবং মালয়েশিয়ায় তাঁদের সাফল্য কামনা করেন। পাশাপাশি মনোযোগ দিয়ে কাজ করার এবং মালয়েশিয়ার আইনকানুন ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন তিনি।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের বিদায় জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের আন্তরিক ও দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনাকে একটি মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
এমএস/