দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে নতুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ ইউনিটের জন্য বিভিন্ন পদমর্যাদার ২৮০টি পদ সৃজন এবং আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার মঞ্জুরি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা সম্প্রতি এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করে। পরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত মঞ্জুরি আদেশে নতুন আরআরএফের জন্য ২৮০টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত পদগুলোর মধ্যে রয়েছেন একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি), চারজন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), দুজন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল।
এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার ও অফিস সহায়কসহ বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে।
নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য আটটি যানবাহনও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টনের ট্রাক, একটি পাঁচ টনের ট্রাক, একটি বাস ও দুটি মোটরসাইকেল।
মঞ্জুরি আদেশে বলা হয়েছে, নতুন ইউনিট গঠনে প্রয়োজনীয় ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নির্বাহ করা হবে। এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
কে