• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি

দেশ টিভি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে দেশের বেসরকারি আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রভাবশালী এই গোষ্ঠীগুলো কেবল ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, বরং নীতিনির্ধারণী কাঠামোকেও নিজেদের স্বার্থে প্রভাবিত করছে। এর ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নাগরিকদের আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এই খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে ইতিবাচক অবদানের পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও ঘটছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক—আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।

তিনি বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে এবং বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা সংঘটিত হচ্ছে।

প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তার ভাষ্য, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন এবং জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এসব গোষ্ঠী নীতিনির্ধারণী কাঠামোয় প্রভাব বিস্তার করছে। কালো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টিতেও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রভাবশালী অংশের ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসার ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের প্রত্যাশা ব্যাহত হচ্ছে। কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় দৃষ্টান্ত পাওয়া গেছে, তবে গণমাধ্যমের সবাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক অতানু দাস। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লটের ক্রেতা ও মালিক, সাবেক প্লট মালিক, ভূমি বিক্রেতা এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনে নিবন্ধিত ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি বলেন, এই গবেষণা শুধু ঢাকা শহরে ভূমি উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলোর সুশাসনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করেছে।

আরও পড়ুন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

গবেষণায় সুশাসন নিশ্চিত করতে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার ঘাটতি দূর করে প্রয়োজনীয় সংশোধন, আইন প্রয়োগ নিশ্চিত করা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা কার্যকরভাবে সংশোধন এবং এ প্রক্রিয়ায় জনগণ ও অংশীজনদের সম্পৃক্ত করা।

এ ছাড়া রাজউক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় প্ল্যাটফর্ম গঠন, স্বাধীন তদারকি কাঠামো এবং অভিযোগ নিষ্পত্তির জন্য জাতীয় পর্যায়ের নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ড. ইফতেখারুজ্জামান আবাসন খাতে নৈতিক আচরণবিধি প্রণয়ন ও তা বাস্তবায়নে স্বাধীন কর্তৃপক্ষ গঠনের ওপর জোর দিয়ে এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার কথা জানান।

কে

  • টিআইবি
এ সম্পর্কিত আরও খবর
আরপিও লঙ্ঘন করেছে জামায়াত: টিআইবি
আরপিও লঙ্ঘন করেছে জামায়াত: টিআইবি
রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি
রাজনৈতিক দলগুলোর দেয়া আয়-ব্যয়ের হিসাবে বড় গড়মিল: টিআইবি
বর্তমান সাইবার সুরক্ষা আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি
বর্তমান সাইবার সুরক্ষা আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি
দখল-চাঁদাবাজি নিয়ে টিআইবির গভীর উদ্বেগ
দখল-চাঁদাবাজি নিয়ে টিআইবির গভীর উদ্বেগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X