দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের হিসাবে ভুল ধরা পড়েছে। ফলে সংশোধিত হিসাব তৈরি করে অর্থ বিভাগে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, নবম পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে ওই হিসাবের মধ্যে বড় ধরনের ভুল রয়েছে। নতুন পে-স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রস্তাবিত অর্থের চেয়ে বেশি বরাদ্দ প্রয়োজন।
সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি হিসাবের ভুলের বিষয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে অর্থ বিভাগ। এরপর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে নতুন করে হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন করে হিসাব তৈরির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বুধবার অথবা বৃহস্পতিবার নতুন হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হবে।
এমজে