দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাতে সক্ষম হবে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে সরকার।
তারেক রহমান আরও বলেন, ‘শুধু তা-ই নয়, সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যে খরচ লাগে, তার সামান্য কিছু বিষয় শ্রমিকদের বহন করতে হবে। এর মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব, ইনশা আল্লাহ।’
এদিকে, বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বুধবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া গত ৬ নভেম্বর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫১টি মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। এর আগে বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য মাত্র ১৭টি মেডিকেল সেন্টারের তালিকা দেওয়া হয়েছিল।
এমএস/