• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রূপপুরের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  ১৭ নভেম্বর ২০২৬, ২৩:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে এই মাইলফলক অর্জন করেছে দেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাশিয়ার অর্থনৈতিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীর রূপপুর ইউনিয়নে প্রায় ১ হাজার ২০০ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়।

রূপপুরের প্রথম ইউনিটে স্থাপন করা হয়েছে রাশিয়ার তৈরি তৃতীয় প্রজন্মের প্লাস (থ্রি প্লাস) প্রযুক্তির ভিভিইআর-১২০০ চুল্লি। এ ছাড়া দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে কোর ক্যাচার প্রযুক্তি। রাশিয়ার নভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তির আদলে তৈরি হয়েছে রূপপুরের বিদ্যুৎকেন্দ্র।

পরিকল্পনা অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ভবিষ্যতে প্রকল্পটিতে আরও দুটি ইউনিট স্থাপনের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন। সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

তিনি জানান, পরীক্ষার প্রথম পর্যায়ে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলাফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী সময়ে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপর রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে ইউনিটটি সাময়িকভাবে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এর ৯০ শতাংশ অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়ান ফেডারেশন। ২০১৩ সালে সমীক্ষা চুক্তি এবং ২০১৫ সালে নির্মাণ চুক্তি সইয়ের মধ্য দিয়ে প্রকল্পটির কাজ শুরু হয়।

প্রকল্পের পুরো সময়জুড়ে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বাংলাদেশের পরমাণুবিজ্ঞানীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েক শ শিক্ষার্থীকে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ উৎপাদনে যাওয়ার পর প্রথম পাঁচ থেকে ছয় বছর রাশিয়ার বিশেষজ্ঞরা এটি পরিচালনা করবেন। পরে বাংলাদেশের বিশেষজ্ঞদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করলে সরকারও জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরযান চালকদের আলটিমেটাম দিলো ডিএমপি

রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু, চলবে কারিগরি পরীক্ষা

ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল ব্যবস্থাপনার দায়িত্বও রাশিয়ার। এ বিষয়ে দুই দেশের মধ্যে আন্তঃসরকার চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী, ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনার জন্য রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএস/

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
এ সম্পর্কিত আরও খবর
রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু, চলবে কারিগরি পরীক্ষা
রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু, চলবে কারিগরি পরীক্ষা
রূপপুরের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নেবে রাশিয়া
রূপপুরের ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফিরিয়ে নেবে রাশিয়া
রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু
রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া শুরু
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশের নতুন মাইলফলক
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশের নতুন মাইলফলক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X