দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নে ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের বোঝা থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ নিয়েছে কি না। নিলে তা কী এবং এ পর্যন্ত সরকার কী পরিমাণ ঋণ পরিশোধ করেছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে কাজ করছে বর্তমান সরকার। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্পগুলো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনায় রাখা হচ্ছে।
বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তে বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার।
এমএস/