• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
আন্তালিয়ায় আজ এরদোয়ান–তারেক বৈঠক

কূটনীতি থেকে প্রতিরক্ষা: ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা–আঙ্কারা

নিজস্ব প্রতিবেদক
  ১০ নভেম্বর ২০২৬, ১৪:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন । বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীদের সফর, সেনাপ্রধানের প্রতিরক্ষা সফর ও শীর্ষ পর্যায়ের যোগাযোগে ঢাকা–আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক সেই ধারাবাহিকতারই অংশ ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়াল হোটেলে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী আজ আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে। তিনি ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে থাকবেন এবং ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য দেবেন। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট ছাড়াও তিনি কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউজে তাঁদের প্রথম বৈঠক হয়। সেখানে এরদোয়ান দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপরও জোর দেন।

এর আগে গত ২ থেকে ৪ জুন তিন দিনের সফরে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের পর প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করা হয়। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত ২+২ বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয় দুই পক্ষ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাকান ফিদান বলেন, তাঁর সফর সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।

ঢাকার সফরের হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান।

গত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতেও যোগাযোগ বেড়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৯ জুলাই পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক যান। সফরে তিনি টিইউএসএএস, এমকেই, রকেটসান, আসেলসান ও বায়কারসহ তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা ইস্যুতেও আঙ্কারার সমর্থন আলোচনায় থাকে। নিউইয়র্কের বৈঠকে এরদোয়ান ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি আশ্রয়, শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানান।

আরও পড়ুন

দণ্ডিত আসামিকে প্রত্যর্পণে ভারত সরকারের সমস্যা থাকার কথা নয়: ডা. জাহেদ

গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ১৪ মার্চ তুরস্কে যান। আঙ্কারায় তার সঙ্গে হাকান ফিদানের বৈঠকে দুই দেশের কূটনীতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। খলিলুর রহমান ১৭–১৯ এপ্রিল আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামেও অংশ নেন । গত জুনে হাকান ফিদান প্রথমবারের মতো ঢাকা সফর করেন।

কে

  • কূটনীতি
  • প্রতিরক্ষা
এ সম্পর্কিত আরও খবর
তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন
তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন
রাশিয়ার ১২টি যুদ্ধবিমান পেল ইথিওপিয়া, আসছে এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থাও
রাশিয়ার ১২টি যুদ্ধবিমান পেল ইথিওপিয়া, আসছে এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থাও
ইরানে নতুন হামলা নয়, কূটনীতির আহ্বান ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আট দেশের
ইরানে নতুন হামলা নয়, কূটনীতির আহ্বান ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আট দেশের
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X