দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষানবিশ লাইসেন্সধারী চালকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মূল লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ ছাড়া গাড়ির দৃশ্যমান স্থানে বড় লাল রঙের ‘L’ চিহ্ন রাখতে হবে।
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যারা গাড়ি চালানো শেখেন, তাঁদের শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়।
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালককে প্রশিক্ষণের সময় গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্নযুক্ত বোর্ড রাখতে হয়।
এ চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারবেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালক চালাচ্ছেন। ফলে তাঁরা সতর্ক থেকে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবেন।
যে আই