দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রোহিঙ্গারা এখন বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে।
শনিবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি। কিন্তু সেখানেও রোহিঙ্গারা চলে এসেছে।
ড. হাছান মাহমুদবলেন, কক্সবাজারে বাঙালিরাই এখন সংখ্যালঘু হয়ে গেছে। পরিবেশ ধ্বংস হচ্ছে, অপরাধ বাড়ছে। ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের জন্য সমস্যা না, সারা বিশ্বের জন্য সমস্যা।
তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ঝুঁকির মধ্যেও মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ দুই মিলিয়ন রোহিঙ্গার দ্বায়িত্ব নিয়েছে। বর্তমানে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। তবে চীন ও ভারত চেষ্টা করছে।
মিয়ানমারের জান্তা সরকার দায়িত্বশীলের মতো কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, কয়েকজন করে রোহিঙ্গা দেশে নিয়ে যাওয়া কোনো সমাধান নয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটুনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। সেখানে বেশ খানিকটা অগ্রগতিও হয়েছে।
বিএনপিও সব রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠাতে পারেনি বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিদেশিদের কাছে ক্ষণে ক্ষণে যায় বিএনপি।
ব্রিকসের সদস্য পদ না পাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে ব্রিকসে নেওয়া হয়েছে। সদস্য পদ না হওয়া কোনো বিষয় না। ব্রিকসে পর্যায়ক্রমে আমন্ত্রিত দেশগুলোকে সদস্য পদ দেওয়া হবে। পুরো পৃথিবীতেই আমাদের বন্ধু আছে। তবে কোনো প্রভু নেই।
আরএ