দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব অফিস খোলা থাকবে। এদিন শিক্ষার্থীদের জরুরি প্রশাসনিক কাজও চলবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে।
তাঁরা আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। ওই তালিকা অনুযায়ী, ১৫ অক্টোবর ক্লাস শেষে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।
ছুটির মধ্যেও শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ করতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কোনো কাজ থাকলে তা-ও সম্পন্ন করা যাবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।