• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

দেশ টিভি ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছে অর্থ বিভাগ। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা পে-স্কেলের গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দুই কর্মকর্তার মধ্যে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন নেই বলে মত দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের জন্য প্রযোজ্য হবে।’

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি করা হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের তুলনায় এমপিওভুক্ত জনবল বিভিন্ন ভাতার ক্ষেত্রে ভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এসব বিষয় কীভাবে সমন্বয় করা হবে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, তাদের মূল বেতন বাড়বে। তবে ভাতাগুলো আগের নিয়মেই থাকবে। বিষয়গুলো নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কাজ করবে।

নতুন পে-স্কেলে বেতন কীভাবে নির্ধারিত হবে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নতুন মূল বেতন নির্ধারণ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে হিসাব-নিকাশ চলছে। নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে মূলত ৩০ জুনের মূল বেতন, বর্তমান গ্রেড এবং নতুন বেতন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত স্কেল জানা প্রয়োজন।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের জন্য দুটি পদ্ধতি রাখা হয়েছে। পুরোনো বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে থাকা কর্মচারীদের ক্ষেত্রে হিসাব তুলনামূলক সহজ। আর যারা স্কেলের মাঝামাঝি বা ওপরের কোনো ধাপে বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পুরোনো স্কেলের শুরু থেকে বর্তমান মূল বেতনের ব্যবধান হিসাব করে তা নতুন স্কেলে সমন্বয় করতে হবে।

কোনো কর্মচারী ৩০ জুন পর্যন্ত তার বর্তমান বেতন স্কেলের সর্বনিম্ন বা প্রারম্ভিক ধাপে বেতন পেলে নতুন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপেই তার বেতন নির্ধারিত হবে।

উদাহরণ হিসেবে, ১৬তম গ্রেডের কোনো কর্মচারী যদি পুরোনো ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেয়ে থাকেন এবং নতুন বেতন কাঠামোয় ১৬তম গ্রেডের স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা নির্ধারিত হয়, তাহলে তার নতুন মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা।

অর্থাৎ পুরোনো স্কেলের সর্বনিম্ন ধাপে থাকা কর্মচারীর ক্ষেত্রে নতুন স্কেলের প্রারম্ভিক ধাপই হবে নতুন মূল বেতন।

কোনো কর্মচারী যদি পুরোনো বেতন স্কেলের প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি মূল বেতন পেয়ে থাকেন, তাহলে প্রথমে পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন থেকে তার বর্তমান মূল বেতনের ব্যবধান বের করতে হবে।

এরপর সেই ব্যবধান নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে। হিসাবের পর পাওয়া অঙ্কটি যদি নতুন স্কেলের কোনো নির্ধারিত ধাপের সঙ্গে মিলে যায়, তাহলে সেই ধাপেই নতুন মূল বেতন নির্ধারণ করা হবে।

তবে হিসাবের অঙ্কটি যদি নতুন স্কেলের কোনো নির্ধারিত ধাপে না মেলে, তাহলে তার পরবর্তী উচ্চতর ধাপটি বেছে নিতে হবে।

ধরা যাক, ৩০ জুন পর্যন্ত একজন কর্মচারীর ইনক্রিমেন্টসহ মূল বেতন ছিল ১৩ হাজার ৭৯০ টাকা। তার পুরোনো বেতন স্কেল ১২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ধাপে ধাপে সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত ছিল।

নতুন বেতন কাঠামোয় তার সংশ্লিষ্ট স্কেল ধরা হলো ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

প্রথমে পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন থেকে বর্তমান মূল বেতনের ব্যবধান বের করতে হবে। ১৩ হাজার ৭৯০ থেকে ১২ হাজার ৫০০ বাদ দিলে ব্যবধান দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা।

অর্থাৎ পুরোনো স্কেলের শুরু থেকে ওই কর্মচারীর বর্তমান বেতন ১ হাজার ২৯০ টাকা বেশি। এবার এই ব্যবধান নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে। ২৫ হাজার + ১ হাজার ২৯০ = ২৬ হাজার ২৯০ টাকা।

কিন্তু নতুন বেতন স্কেলে ২৬ হাজার ২৯০ টাকা নামে কোনো নির্ধারিত ধাপ নেই। তাই ২৬ হাজার ২৯০ টাকা নতুন মূল বেতন হিসেবে নির্ধারণ করা হবে না। এর পরবর্তী উচ্চতর নির্ধারিত ধাপ ২৬ হাজার ৩০০ টাকা হওয়ায় নতুন মূল বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।

নিজের নতুন মূল বেতন হিসাব করতে একজন চাকরিজীবীর প্রথমে তিনটি তথ্য নিশ্চিত করতে হবে। এগুলো হলো, ৩০ জুন তার মূল বেতন কত ছিল, তিনি কোন গ্রেডে কর্মরত ছিলেন এবং জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তার গ্রেডের নতুন বেতন স্কেল কত।

এরপর দেখতে হবে তিনি পুরোনো বেতন স্কেলের প্রারম্ভিক ধাপে ছিলেন কি না। প্রারম্ভিক ধাপে থাকলে নতুন স্কেলের প্রারম্ভিক বেতনই হবে তার নতুন মূল বেতন।

আরও পড়ুন

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

তুরস্কের সঙ্গে বিমান ও পর্যটন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা কিউআর ব্যবহারে অসহযোগিতা করলে ব্যবস্থা

আর প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি মূল বেতন পেলে পুরোনো স্কেলের শুরু থেকে বর্তমান বেতনের ব্যবধান বের করে তা নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে। হিসাবের অঙ্কটি নতুন স্কেলের কোনো নির্ধারিত ধাপে না থাকলে পরবর্তী উচ্চতর ধাপ অনুযায়ী নতুন মূল বেতন নির্ধারণ করা হবে।

এমএম/

  • এমপিওভুক্ত
  • শিক্ষক-কর্মচারী
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী
শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে স্কেলের সুবিধা, পৃথক গেজেট শিগগির
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে স্কেলের সুবিধা, পৃথক গেজেট শিগগির
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।