দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর মূল গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। তবে মূল প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে শিক্ষক সমাজে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি রেওয়াজ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের জন্য খুব শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে পৃথক প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদনের সময়ই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এই কাঠামোর আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই মূল প্রজ্ঞাপনে নাম না থাকলেও তাদের আর্থিক সুবিধা প্রাপ্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে, যার ফলে শিক্ষকরা নির্ধারিত তারিখ থেকেই বকেয়া সুবিধা পাবেন।
বিষয়টি সম্পর্কে শিক্ষা মন্ত্রণায়ের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতই এমপিওভুক্ত জনবলকে পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, ‘এমপিওভুক্ত জনবল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। শিগগিরই তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি হবে।’
এদিকে চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। আগামী নভেম্বর মাসে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন পেতে পারেন। তবে আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত বেতন-ভাতার বিল সাবমিটের সময় থাকায় সরকার চাইলে সেপ্টেম্বরের বেতনের সঙ্গেও নতুন কাঠামো অনুযায়ী বেতন দিতে পারে।
অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার তথ্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে এন্ট্রি দিতে হয়। প্রতি মাসের ২০ তারিখের মধ্যে এ তথ্য পাঠাতে হয়। ইতোমধ্যে অধিকাংশ সংস্থা বা প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার তথ্য সাবমিট করেছেন। অনেকে আগামীকাল রবিবার পাঠাবেন। সে হিসেবে সেপ্টেম্বরে বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা কম।
নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আগামীকাল রোববার পর্যন্ত বেতনের তথ্য আইবাসে পাঠানোর সময়সীমা রয়েছে। সরকার চাইলে সেপ্টেম্বর থেকেই বর্ধিত বেতন দিতে পারে। তবে এই সম্ভাবনা কম। নভেম্বরে গিয়ে অর্থাৎ অক্টোবরের মাস থেকে সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনাই বেশি।’
কে