দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, এবারের বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ সালের নভেম্বর মাসে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।
২০০ নম্বরের লিখিত পরীক্ষা
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটির মান এক নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ বা আধা নম্বর করে কেটে নেওয়া হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে এবং বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে প্রশ্ন থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে সর্বোচ্চ ১০০ নম্বর। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকার কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।
নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।
/অ