দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমি দেখাব না।’ তবে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে বলে জানান তিনি।
এমএম/