দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত ইসলামী প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের ঘোষণা করেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা যায়:
খুলনা-১: বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত কৃষ্ণ নন্দী ৭০ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।
খুলনা-২: জামায়াত মনোনীত শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।
খুলনা-৩: বিএনপি মনোনীত রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।
খুলনা-৪: বিএনপি মনোনীত আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।
খুলনা-৫: বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।
খুলনা-৬: জামায়াত মনোনীত আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
ফলাফল অনুযায়ী খুলনার মোট ছয়টি আসনের রাজনৈতিক লড়াইয়ে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছেন।
এমএস/