দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন বিজয়ী হয়েছেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে পরাজিত করেছেন।
ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক ঘোষণা করেন। বিশ্লেষণে দেখা যায়, জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ৬ হাজার ৮৪৯, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার ৮০১, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা ৮২০ ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য স্বতন্ত্র ও ছোট দলীয় প্রার্থীরা ভোট পেয়েছেন।
ফেনী-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৭ শতাংশ। এই আসনে মোট ১৪৬টি কেন্দ্র ও প্রথমবারের মতো প্রবাসী ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত ছিল।
ফলাফল ঘোষণার পর বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। উভয় প্রার্থী এসময় ফেনী জেলার উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এমএস/