দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ আর বয়সের কারণে চুলে পাক ধরে না। যেকোনো বয়সে চুল পেকে যাচ্ছে। পাকা চুল নিয়ে অস্বস্তিতে পড়তে হয় অনেক সময়। এ অস্বস্তি থেকে পরিত্রাণ অনেকেই চুল কালো করতে রাসায়নিক হেয়ার কালার ব্যবহার করে থাকেন। তবে সহজেই প্রাকৃতিক উপায়েই কালো করে পারেন চুল। নারিকেল তেলের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে কীভাবে চুল কালো করবেন তা জেনে নিন। নারিকেল তেল ও আমলকী
৩ চা চামচ নারিকেল তেলের সঙ্গে ২ চা চামচ আমলকীর গুঁড়া মিশিয়ে নিন। ভালোভাবে মিশে যাওয়ার আগ পর্যন্ত গরম করুন মিশ্রণটি। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা এভাবে রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকীর কোলাজেন বাড়ানোর ক্ষমতা রয়েছে। কারণ এতে ভিটামিন সি পাওয়া যায় প্রচুর পরিমাণে।
নারিকেল তেল ও মেহেদি
৩ থেকে ৪ চা চামচ নারিকেল তেলে মেহেদি পাতা ফেলে ফুটিয়ে নিন। তেল বাদামি না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। তেলের রঙ হালকা বাদামি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এই তেল চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।