দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমন ঘটে। পুরোনো যত খারাপ আছে সব পেছনে ফেলে ভালো কিছু পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলা। এ পর্যন্ত কী পেয়েছেন, কী পাননি তা নিয়ে না ভেবে, নতুন বছরে কীভাবে সফলতা আনা যায় সে ব্যবস্থা করুন। এর জন্য কিছু পরিবর্তন আনতে হবে দৈনন্দিন জীবনে। দেখে নিন পরিবর্তনগুলো-
১. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করুন
সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। বছরজুড়ে বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। তাই নতুন বছরে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং সব কাজ সহজ হবে।
২. পরিবারকে সময় দিন
পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটান। আপনার জীবনের যত ব্যস্ততা আছে সবটাই হয়তো তাদের ঘিরে। তবু সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে কাটান। অন্তত রাতের খাবারটা সবাই একসঙ্গে খেতে পারেন। এতে আপনার পরিবার আনন্দে থাকবে। কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে জীবনে সফলতা অর্জন করা সহজ হয়ে যাবে।
৩. নেশা ত্যাগ করুন
কোনো কিছুর প্রতি আপনার নেশা থাকলে তা ত্যাগ করুন। এটি আপনার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই সব রকম খারাপ নেশা ছেড়ে দিয়ে নিজের ও পরিবারের ভালো থাকা সহজ করে তুলুন।
৪. নতুন কিছু শিখুন
নতুন কিছু শেখার চেষ্টা করুন। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। তবে অনেকের মধ্যে এসব বিষয়ে অনীহা কাজ করে। কিন্তু আপনি যদি সফল হতে চান তাহলে নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। এর অনেক সুবিধা রয়েছে। তবে আপনাকে নিজের পছন্দের জায়গাটা খুঁজে নিতে হবে। যেমন আপনি রান্না ভালো পারলে সেটা নিয়ে কাজ করুন। অথবা আপনি অন্য কোনো কাজে আগ্রহী হলে সেটার ওপর অভিজ্ঞতা বাড়াতে পারেন।
৫. সঞ্চয়ের অভ্যাস করুন
সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। চেষ্টা করুন আয় থেকে অন্তত ৫ থেকে ১০ শতাংশ অর্থ জমিয়ে রাখতে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সব খরচের পর কিছু অর্থ আলাদা করে রাখুন। এটি নিয়মিত করতে পারলে একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। ফলে আপনার সম্পদের পরিমাণ বেড়ে স্বাবলম্বী হয়ে উঠবেন।
এস/এইউ