দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেথির উপকারিতার জুড়ি মেলা ভার। মেথি যেমন স্বাস্থ্য ভালো রাখে তেমনি চুলের জন্য ভীষণ উপকারী। নানা কারণে চুল ঝরে যায়। এই চুল পড়া থেকে রক্ষা করতে মেথির কোনো তুলনা নেই। এছাড়া এই উপাদানটি ব্যবহারে চুল লম্বা, সিল্কি ও মসৃণ হবে।
কেন আমরা মেথি ব্যবহার করব-
১. চুল পড়া বন্ধ হয়, চুলের গোঁড়া মজবুত করে ২. চুলের অকালপক্বতাও রোধ করে ৩. নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন হয় ৪. স্ক্যাল্পের শুষ্কতা দূর হয়, খুশকির যন্ত্রণা থেকেও মুক্তি মেলে ৫. আর ঝলমলে-সিল্কি চুল তো মাত্র কয়েকবারেই পাওয়া যায়।
মেথি যেভাবে ব্যবহার করতে হবে-
• ৩ চামচ নারকেল তেল ও ২চামচ মেথি জ্বালিয়ে ব্লেন্ড করে রাখুন • এই তেল মাথায় ম্যাসাজ করে ঘণ্টা দুই রেখে শ্যাম্পু করে নিন • সপ্তাহে একবার রাতে আধা কাপ মেথি ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে নিন • এবার একটা ডিমের সাদা অংশ মিশিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে আধঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
এফএইচ