দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত এলেই ত্বকের আর্দ্রতা কমে যায়। কিন্তু সমস্যাটা আরও প্রকট হয় পুরুষদের ক্ষেত্রে। কারণ অনেকেই এখনো মনে করেন, ত্বকের যত্ন নেওয়া যেন শুধু মেয়েদের বিষয়। এই উদাসীন মনোভাবের সুযোগেই শীতের রুক্ষ বাতাস দ্রুত আঘাত হানে পুরুষের ত্বকে। বাড়ে খসখসে ভাব, টানটান অস্বস্তি, এমনকি ব্রণ ও কালোদাগের ঝুঁকিও। তাই শীতের মৌসুমে পুরুষদের ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন।
বিশেষজ্ঞদের মতে, শেভ করা, বাইরে বেশি সময় থাকা, ধুলোবালু ও রোদ—এসব কারণে পুরুষের ত্বকে প্রতিনিয়ত চাপ পড়ে বেশি। তাই শীতে সাবান একেবারেই নয়; ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। আর পুরুষদের ত্বক তুলনামূলক মোটা হলেও আর্দ্রতা হারালে দ্রুত রুক্ষ হয়ে যায়। তাই মুখ ধোয়ার পরই ময়েশ্চারাইজার লাগানো বাধ্যতামূলক।
পুরুষরা সাধারণত সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে যান, কিন্তু শীতের নরম রোদও ত্বকে ক্ষতি করে সমানভাবে। বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন না লাগালে ত্বক নিস্তেজ হয়ে পড়ে, দেখা দেয় দাগছোপ। আর ঠোঁট ফাটা এড়াতে তাই লিপবাম পকেটে রাখা চাই নিয়মিত।
শরীরের ত্বকেও যে যত্ন দরকার এ ভাবনাটিও অনেক পুরুষের নেই। গোসলের পর হাত-পায়ে লোশন বা অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক সারাদিন কোমল থাকে, দূর হয় গোড়ালি ফাটার সমস্যা।
চুল ও দাড়ির যত্নও শীতে কমে না। খুশকি, শুষ্কতা ঠেকাতে নিয়মিত শ্যাম্পু করা এবং শেভের পর আফটারশেভ ব্যবহার করা পুরুষদের ত্বকের জন্য বিশেষভাবে জরুরি।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, পুরুষেরা সাধারণত পানি কম পান করেন, রাত জাগেন বেশি, আর খাবারেও থাকে অনিয়ম, যা সরাসরি ত্বকের ক্ষতি করে। তাই পানি, শাকসবজি, ফল, এই ত্রয়ীকে নিয়মিত খাদ্যাভ্যাসে রাখা পুরুষদের জন্য আরও বেশি প্রয়োজনীয়। একটু নিয়ম মানলেই শুষ্ক মৌসুমেও পুরুষদের ত্বক থাকতে পারে সতেজ ও আত্মবিশ্বাসী।
/অ