দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমাস সময়ে সারাদেশে বেড়েছে মশার উপদ্রব। বেড়েছে ডেঙ্গু। মশা তাড়াতে ধূপ, ক্রিম, স্প্রে, মেশিন কত কিছুই ব্যবহার করছেন মানুষ। তবুও মশাকে ঘর থেকে তাড়াতে পারছেন না। সন্ধ্যা ও রাতের বেলায় মশার কামড়ে জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। এমনই যদি হয় অবস্থা। তবে আমাদের আজকের আয়োজন আপনারই জন্য।
আজ আপনাদর জানাবো কিভাবে প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায়ে মশা তাড়ানো যায়। আসুন জেনে নেই-
* একটি পাত্রে পাঁচ ফোড়নে থাকা শুধু জোয়ান দানা নিন। এর সঙ্গে মিশিয়ে নিন সরিষার তেল। ঘরের প্রতিটি কোনায় তা রেখে দিন। এ মিশ্রণের তীব্র গন্ধে মশা আপনার ধারের কাছে আসবে না।
* মশাকে ঘর থেকে তাড়াতে অনেক ধরনের ইনডোর গাছ লাগাতে পারেন। যেমন তুলসী, সেইজ, পুদিনা পাতা, লেমন বাম, লেবু পাতা, ক্যাটনিপ, গাঁদা কিংবা ল্যাভেন্ডারের মতো ফুল গাছ ঘরে থাকলে ঘরের সৌন্দর্যই শুধু বাড়ে না, পাশাপাশি এই গাছ বিরক্তিকর সব পতঙ্গসহ মশাকেও তাড়াতে পারে অনায়াসেই।
* শিশুর খেলনা স্তুপ হয়ে আছে ঘরের কোণে? মশার আবাসস্থল হয়তো এটাই। দিনের বেলা এই স্তুপে মশা লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে কামড় বসায়। এই ধরনের স্তুপ পরিষ্কার করে ফেলতে ভুলবেন না।
* ঘর প্রাকৃতিক উপায়ে মশামুক্ত রাখতে কর্পূর বেশ কার্যকর। সকালে ও সন্ধ্যায় কর্পূরের ধোঁয়া ছড়িয়ে দিতে পারেন ঘরের কোণে কোণে। মশা দূর হয়ে যাবে। কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে রেখে দিলেও কাজ হবে।
* যতই মশা মারার ওষুধ ব্যবহার করেন না কেন, ঘরে বা বারান্দায় পানি জমে থাকলে মশার প্রকোপ ঠেকানো যাবে না। কাচের বড় জারে পানিভর্তি করে গাছ লাগিয়েছেন? সেই পানিকেই হয়তো মশা তার প্রজননের জায়গা হিসেবে বেছে নিয়েছে। এই মৌসুমে পানিতে গাছ না রাখলেই ভালো করবেন। বারান্দার টবেও যেন পানি জমে না থাকে।