• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে ৫ পানীয়

লাইফস্টাইল ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৫, ১০:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকৃতিতে এমন কিছু পানীয় আছে, যাতে অ্যান্টি–অক্সিডেন্ট, পলিফেনল এবং নাইট্রেটের মতো উপাদানে থাকে। এসব উপাদান রক্তনালি প্রসারিত ও শিথিল করে, শরীরের প্রদাহ কমায় এবং সার্বিকভাবে হৃৎপিণ্ড সুস্থ রাখে। তাই এমন পাঁচটি পানীয় সম্পর্কে জেনে রাখুন, যেসব রাতে ঘুমানোর আগে খেলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. গ্রিন–টি: গ্রিন–টির উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। এর প্রধান গুণ ক্যাটেচিন নামে একধরনের অ্যান্টি–অক্সিডেন্টে। এটি রক্তনালিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন–টি খেলে সিস্টোলিক চাপ গড়ে প্রায় ২ মিলিমিটারস অব মার্কারি এবং ডায়াস্টোলিক চাপ প্রায় ১.৭ মিলিমিটারস অব মার্কারি পর্যন্ত কমতে পারে।

এ ছাড়া গ্রিন–টিতে আছে এল-থিয়ানিন নামে অ্যামাইনো অ্যাসিড, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে গ্রিন–টিতে সামান্য ক্যাফেইন থাকে। তাই রাতে ঘুমের সমস্যা হলে ক্যাফেইনমুক্ত গ্রিন–টি খাওয়া ভালো।

২. জবা ফুলের চা: জবা ফুলের পাপড়ি থেকে তৈরি চা বহুদিন ধরেই রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন ও পলিফেনল নামে শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট রক্তনালিকে প্রসারিত করে। ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং রক্তচাপ কমে।

জবা ফুলের চা ক্যাফেইনমুক্ত হওয়ায় দিনের যেকোনো সময়, বিশেষ করে রাতে ঘুমানোর আগে খাওয়া আদর্শ। দেহের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই চা।

৩. বিটের জুস: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিটের জুস এককথায় অসাধারণ। বিটের জুসে প্রচুর নাইট্রেট থাকে। এই নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালিকে প্রশস্ত ও শিথিল করে। ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং চাপ কমে। ভালো ফলাফলের জন্য চিনি ছাড়া ঘরে তৈরি তাজা বিটের জুস খান।

৪. ডালিমের রস: ডালিমের রসে থাকে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। হৃদ্‌যন্ত্রের জন্য এটি অত্যন্ত উপকারী। এর মধ্যে থাকা পলিফেনল রক্তনালির ভেতরের আস্তরণ বা এন্ডোথেলিয়ামের কার্যকারিতা বাড়ায়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য।

শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায় ডালিমের রস এবং কোষের ক্ষয় কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে ডালিমের রসে প্রাকৃতিক চিনি থাকে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে এবং চিনি ছাড়া খাওয়াই শ্রেয়।

৫. ওট মিল্ক: ওট মিল্ক পুষ্টিকর উদ্ভিজ্জ পানীয়। এটি পরোক্ষভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে আছে বিটা-গ্লুকান নামে একপ্রকার দ্রবণীয় ফাইবার, যা কোলেস্টেরল কমাতে ও সার্বিকভাবে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর।

আরও পড়ুন

অফিসের এসি ব্যবহারে শরীরের মারাত্মক ৭ ক্ষতি

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে এটি স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। রাতে হালকা গরম ওট মিল্ক খেলে ঘুমও ভালো হয়।

মনে রাখবেন, এসব পানীয় কোনো জাদুকরি সমাধান নয়, স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশমাত্র। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ কমানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি এসব প্রাকৃতিক উপাদান আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা পালন করতে পারে। তবে শারীরিক অবস্থা বা জীবনযাত্রায় পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কে

  • পানীয়
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় নকল পানীয় উৎপাদনকারী কারখানায় অভিযান
পাবনায় নকল পানীয় উৎপাদনকারী কারখানায় অভিযান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।