দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা বছরেই মশার উপদ্রব থাকে। তবে বর্ষা মৌসুমে মশার উৎপাত একটু বেশি থাকে। এ মশা তাড়াতে কয়েল, মরটিন, ব্লাক হিটসহ নানা রাসায়নিক ব্যবহার করেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলোকে না বলে প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে পারেন। যেমন-
লেবু ও লবঙ্গ: টক দ্রব্য ও লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। এ ধরনের গন্ধ থাকলে সেখানে মশা আসে না। ঘরে মশা তাড়াতে লবঙ্গ ও লেবু ব্যবহার করা একটি পুরাতন পদ্ধতি। লেবু দুই টুকরো করে কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এরপর বাড়ির বিভিন্ন স্থানে এগুলো রেখে দিন। এতে মশা দূরে থাকবে।
কর্পূর: মশা দূর করতে অনেকেই কর্পূর ব্যবহার করেন। কর্পূর জ্বালিয়ে রাখলে মশা দূর করা সহজ হবে। এর গন্ধও মশা সহ্য করতে পারে না। এতে মানুষের শরীরের কোনও ক্ষতিও হয় না।
রসুন: কেমিক্যালযুক্ত মশা তাড়ানোর স্প্রে অনেকে ব্যবহার করেন। এর বদলে ব্যবহার করতে পারেন বাড়িতে তৈরি স্প্রে। এজন্য বানান রসুনের স্প্রে। কয়েক কোয়া রসুন থেঁতেলে পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর নামিয়ে ঠান্ডা একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। মশা দূর করতে এটি ঘরের বিভিন্ন স্থানে স্প্রে করুন।
পানি জমতে না দেওয়া: বর্ষাকালে কোথাও পানি জমে থাকলে সেটি হয়ে ওঠে মশাদের প্রিয় স্থান। বাড়ির আশেপাশে এ সময় বৃষ্টির পানি জমতে পারে। এ কারণে বাড়ির ড্রেনেজ সিস্টেম ঠিক রাখুন। বাড়ির ভিতর কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। বাড়িতে গাছ থাকলে গাছের টবে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিশেষ কয়েকটি গাছ লাগান: মশা তাড়াতে কিছু গাছ কার্যকরী। যেমন- গাঁদা, তুলসি, লেমনগ্রাস, পুদিনা ইত্যাদি। এ ধরনের গাছ শুধু মশাই নয়, দূরে রাখে অন্যান্য কীটপতঙ্গও।