দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আকাশে শুভ্র মেঘ। মাঠজুড়ে দুলতে থাকা কাশফুল, হালকা রোদ আর হঠাৎ বৃষ্টি, এসব নিয়েই আসে শরৎকাল। এ ঋতুতে প্রকৃতির এই রূপ যতই মন ভরাক, ত্বক আর চুলের জন্য নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। শুষ্ক বাতাস আর ধুলোবালিতে তৈরি হয় নানা সমস্যা। তবে নিয়মিত যত্নেই মিলবে সতেজতা।
সানস্ক্রিন, মেকআপ, ত্বকের উপরে জমে থাকা ধুলা, আর ঘাম থেকে জন্ম হয় ব্রণ ও দাগের। তাই শুধু ফেসওয়াশ নয়, দরকার ডাবল ক্লিনজিং।
শরতের শুষ্কতায় ত্বক আর্দ্রতা হারায়, তাই টোনার ও ময়েশ্চারাইজার খুবই জরুরি। টোনার হিসেবে ব্যবহার করা যায় গোলাপজল, দিনে অন্তত দু’বার ময়েশ্চারাইজার ব্যবহার ত্বককে কোমল রাখে।
এ ঋতুতে সূর্যের তেজ কিছুটা কমলেও সানট্যান থেকে রেহাই নেই। ভিটামিন-সি সমৃদ্ধ ফলের প্যাক, কিংবা চিনি, লেবু আর গ্লিসারিনের ঘরোয়া স্ক্রাব রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে। এ্যলভেরার আইস কিউব হতে পারে এসময় নিত্যদিনের সঙ্গী।
শরতের ত্বক হয়ে যায় শুষ্ক। ফলে ঠোঁট ফেটে যায় সহজেই। নিয়মিত লিপবাম, আর হাত, কনুই, পায়ের গোড়ালিতে ময়েশ্চারাইজার ব্যবহার করলে সমস্যার সমাধান মিলবে।
শরৎ শুধু ত্বক নয়, প্রভাব ফেলে চুলেও। এ সময় চুল রুক্ষ আর ভঙ্গুর হয়ে যায়। শ্যাম্পুর আগে হালকা তেল লাগানো ও কন্ডিশনার ব্যবহার চুলকে রাখে নরম।
শরৎ প্রকৃতিকে যেমন নতুন রূপ দেয়, তেমনই এসময় নিয়মিত যত্ন নিলে ত্বক আর চুলও থাকবে সতেজ ও উজ্জ্বল।
/অ