দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুল পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। পছন্দ করেন বলে একচিলতে বারান্দায় গড়ে তোলেন ফুলের বাগান। পরিচর্যায় বাগানে ফোটান নানা রকম ফুল। বাগানের সেই তাজা ফুলের সজীব আবেশ ঘরের মধ্যে ছড়িয়ে দিতে ফুলদানিতে ফুল রেখে দেন। একদিন না যেতেই দেখেন সেই ফুল নেতিয়ে পড়েছে। তবে সহজ কিছু কৌশলে ফুলদানিতে ফুল থাকবে অনেক দিন পর্যন্ত সজীব ও সতেজ।
১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।
২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।
৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।
৪) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।
৫) ফুলদানির পানি অনেক দিন না পাল্টালে ফুল শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির পানি পাল্টে ফেলুন।