দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ গরম থেকে রক্ষা পেতে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন।
আসুন জেনে নেই-
১. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়
২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন
৩. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন
৪. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে
৫. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।
৬. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন
৭. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান
৮. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ।
৯. সব সময় ছাতা বা টুপি সঙ্গে রাখুন
১০. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন