দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দু’দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদে থাকে বিভিন্ন ধরনের কাজের চাপ। এতটা চাপ সামলে সময় বের করে পার্লারে যাওয়ার ওঠে না অনেকের। সেক্ষেত্রে বাড়িতে বসে নিজের যত্ন নিতে পারেন। ঈদের আগে ত্বকে সজীবতা ফেরাতে ও সময় বাঁচাতে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই ত্বকের যত্নটা সেরে নিতে পারেন।
বাড়িতে যেভাবে নেবেন ত্বকের যত্ন
দুধ ও আটা বা ময়দা : ৩ টেবিল চামচ আটা অথবা ময়দা , ১ কাপ দুধ ও ১ টেবিল চামচ লেবু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পুরো মুখ ও গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
মেয়োনিজ ফেস প্যাক : ১/২ ছোট কাপ মেয়োনিজ, ১ টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ টক দই ও ১/২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ২০-৩০ মিনিট মাস্কটি মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মধুর মাস্ক : ৩ টেবিল চামচ মধু ও ১/৩ টেবিল চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ১০ মিনিট রেখে মুখ দিয়ে ফেলুন।
মুলতানি মাটির মাস্ক : ৫-৬ টি শশার খোসা, ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ টেবিল চামট গোলাপ জল দিয়ে পেস্ট করে নিন। এরপর ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে মিশ্রণটি পুরো মুখ ও গলায় লাগিয়ে ১৫মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।