দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ মাঝরাতে পানির তৃষ্ণা পেয়ে ঘুম ভেঙে যায়? এক গ্লাস পানি পান করার পরেও যেন তৃষ্ণা মিটে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আপনার সঙ্গে যদি এই রকম ঘটনা বার বার হয়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ অনেক সময় এটি জটিল কোনো অসুখের লক্ষণ হতে পারে। যদি এই ঘটনা প্রতিদিনই ঘট, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তবে তার আগে কী কী কারণে এমন সমস্যা হতে পারে, তা জেনে নেওয়া যাক:
১. শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে এমন হতে পারে। এর জন্য আপনার জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। যদি কোনো কারণে আপনার ওপর বাড়তি কাজের চাপ থাকে, তাহলে একটু বিরতি নিতে পারেন। মনের ক্লান্তি বা অবসাদের কারণেও কিন্তু গলা শুকিয়ে যায়। তাই মানসিক ক্লান্তির কথা ভুলে যাবেন না।
২. যাদের ডায়াবেটিস রয়েছে, অন্যদের তুলনায় তাদের ঘন ঘন প্রস্রাব হয়। সে কারণে শরীরে পানির পরিমাণ কমে গলা শুকিয়ে যেতে পারে।
৩. স্লিপ ফাউন্ডেশনের মতে, স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের ব্যাধি গলা শুকিয়ে যাওয়া এবং বারবার তৃষ্ণা পাওয়ার সমস্যা বাড়াতে পারে। চিকিৎসকদের মতে, এটি মুখের শ্বাস-প্রশ্বাসের কারণে ঘটে, যা স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পরিচিত সমস্যা।
৪. পেটের গোলমাল হলে বা খুব বেশি ঘাম হলে শরীর থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে যায়। তার ফলে ডিহাইড্রেশন হতে পারে। গলা শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং ডিহাইড্রেশন থেকে নানা শারীরিক জটিলতা তৈরি হয়।
৫. যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ঘাম বেশি হয়। ফলে শরীর থেকে পানি বেরিয়ে গলা শুকিয়ে আসে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬. ঠাণ্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে। আবার যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তাদেরও গলা শুকিয়ে আসার প্রবণতা থাকে।
৭. কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গলা শুকিয়ে যেতে পারে। আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটির জার্নালে প্রকাশিত ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব বয়স্ক ব্যক্তি নির্দিষ্ট ওষুধ খান তাদের গলা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গবেষকরা অসংখ্য গবেষণা থেকে তথ্য বিশ্লেষণ করে বলেছেন, গলা শুকানো, বারবার প্রস্রাবের সঙ্গে বিষণ্ণতা এবং উদ্বেগের জন্য ব্যবহৃত ওষুধের মধ্যে একটি শক্তিশালী সংযোগ আবিষ্কার করেছেন।
এবার রাতে অত্যধিক তৃষ্ণা নিয়ন্ত্রণের পদ্ধতি জেনে নেওয়া যাক:
রাতে বারবার তৃষ্ণা পাওয়ার সমস্যা নিয়ন্ত্রণের জন্য প্রথমেই জীবনযাপনের ধরন পরিবর্তনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে ঘুমানোর আগে অত্যধিক স্ক্রিন টাইম এড়ানো, যা মেলাটোনিন উৎপাদন কমাতে পারে, ঘুম ব্যাহত করতে পারে এবং গলা শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে।
এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণ; নিয়মিত ঘুমের সময়সূচী বজায় রাখা; ঘুম উপযোগী পরিবেশ তৈরি করা ইত্যাদিও এই সমস্যা কমাতে কাজ করতে পারে।
এস