দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কখনো টাকা দিয়ে অন্যের ব্যবহার করা জিনিস কিনেছেন! একসময় এমন প্রশ্নে অনেকেই হয়তো নাক সিঁটকাত বা ভ্রু-কুচকে ফেলত। কিন্তু সময়ের সঙ্গে তা এখন আর নেই। এখন এমন প্রশ্নের উত্তর ‘না’ হওয়াটা বেশ কঠিন। কারণ, বর্তমানে অনলাইনে পণ্য কেনা-বেচা বহুগুণে বেড়েছে।
এক সময়ের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এখন ই-কমার্স সাইট হয়ে উঠেছে। এসব সাইট থেকে পণ্য কিনে, ব্যবহারের পর অনেকেই আবার সেটা রি-সেল করেন। এসব পণ্য আকর্ষণীয় হওয়ায় যাচাই-বাছাই ছাড়া সহজেই লুফে নিচ্ছেন অনেকে।
‘সেকেন্ড হ্যান্ড’ মার্কেট থেকে পোশাক কেনা এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা। দেশ, জাতি, শ্রেণি নির্বিশেষে এখন অনেকেই থ্রিফট শপিং করেন। অনেকে এটাকে ভিনটেজ শপিংও বলেন। তবে কোনো পোশাক বা ব্যবহার্য পণ্য ভিনটেজ হতে হলে সেটাকে অন্তত ২০ বছরের পুরোনো হতে হবে।
সেকেন্ড হ্যান্ড মার্কেট আন্তর্জাতিকভাবে ট্রেন্ডে আসার আগে থেকেই বাংলাদেশে ছিল। তবে তখন একটা বিশেষ শ্রেণি সেখান থেকে কেনাকাটা করতেন। এখন এসব শপের সংখ্যাও বেড়েছে। থ্রিফট শপিং এখন সব শ্রেণি পেশার মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। পোশাক থেকে শুরু করে মুঠোফোন, আসবাব বা ব্যবহার্য নানা কিছু সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনছেন তারা।
রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, বঙ্গবাজার, গুলিস্থান, সেগুনবাগিচা, মতিঝিল, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার ও মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের পাশে বেশ কিছু সেকেন্ড হ্যান্ড পণ্যের দোকান পাওয়া যায়।
বর্তমানে ‘ভ্যান শপিং’ বলে একটা টার্মও বেশ জনপ্রিয়তা পেয়েছে। উচ্চবিত্তরাও নিয়মিত গাড়ি থেকে নেমে সেখান থেকে পণ্য কিনে নিয়ে যান।
থ্রিফট শপিং এতোটা জনপ্রিয়তা পাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো দাম অর্ধেকে নেমে আসা বা নামমাত্র দামে পাওয়া। ইনস্টাগ্রামে ‘ইশশ’ নামে একটা সেকেন্ড হ্যান্ড শাড়ি বিক্রির প্ল্যাটফর্ম আছে। এখানে শাড়ির দাম নির্ধারণের নীতিমালায় আছে, কোনো শাড়ি যদি অন্তত একবার পরা হয়, তাহলে এর দাম অর্ধেক হয়ে যাবে।
ফেসবুকে বাই অ্যান্ড সেল ইন ঢাকা বাংলাদেশ, কালারস ঢাকা, এস্থেজ ডট বিডি, ইনস্টাগ্রামে দ্য থ্রিফটশপ বিডি, বাংলাদেশ থ্রিফট—এসব গ্রুপ থেকে হরহামেশাই চলছে কেনাকাটা। বাংলাদেশ থ্রিফটের ইনস্টাগ্রামে যোগাযোগ করে জানা যায়, সাধারণত একটা পণ্যের ছবি পোস্ট করার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার ভেতরেই সেটি বিক্রি হয়ে যায়। অনেকেই ব্যক্তিগতভাবেও বিক্রি করেন পণ্য। আবার সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো মিলে মেলাও করেন।
এস