দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ ২ মার্চ, পুরোনো জিনিস দিবস। কিন্তু, দিনটির চল কীভাবে শুরু হয়েছিল তা স্পষ্ট নয়। তবে দিবসটি পালন করা যেতেই পারে। পুরোনো বা প্রাচীন মানেই যে ফেলে দিতে হবে তা তো নয়। মহাকালের নিদর্শন হিসেবে যেমন এসবের তাৎপর্য আছে, তেমনই গুরুত্ব আছে আবেগীয় স্মৃতিনিদর্শন হিসেবেও। আবার সময়ের আবর্তনে অর্থমূল্যের দিক থেকেও এগুলো হয়ে উঠতে পারে মহামূল্যবান।
আমরা প্রত্যেকেই নতুনের খোঁজ করি। জামা-জুতা, হাতঘড়ি, মুঠোফোন কিংবা নিত্যব্যবহার্য অনেক কিছুই আছে। আর নতুন এলে মানুষ পুরোনো জিনিসটাকে ছুড়ে ফেলে। মূলত নতুনকে জায়গা দিতেই পুরোনোকে বিদায় দিতে হয়।
তবে কিছু মানুষ আছেন, যারা ছুড়ে ফেলতে পারেন না। ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও খুব যত্নে রেখে দেন সেগুলো। ধুলা জমে গেলে পরিষ্কার করে আবার সাজিয়ে রাখেন। মাঝে মধ্যে হাত বুলিয়ে স্মৃতিচারণ করেন। অনেকে আবার শুধু নিজের জিনিসই নয়, বরং পুরোনো কিছু পেলেই নিজের কাছে রেখে দেন। এসব সংগ্রহ করা তাদের নেশা।
যেমন- যশোরের লুৎফর রহিমের কথাই ধরা যাক। তার পুরোনো জিনিসের সংগ্রহশালায় মোগল আমলের ধাতব মুদ্রা, প্রাচীন ইন্দো-গ্রিক যুগের মুদ্রা, একপাই সিক্কা, ফুটো পয়সা, কানাপাই যেমন আছে, তেমনই আছে দেড়-দুই হাজার বছর আগের টেরাকোটা, নকশাকাটা ইট।
টাঙ্গাইলের ৭০ বছর বয়সী ইসমাইল হোসেন ওরফে সেলিমের সংগ্রহে আছে মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, রোনাল্ড রিগ্যান, কফি আনান, বুট্রোস বুট্রোস ঘালির মতো প্রখ্যাত সব ব্যক্তির অটোগ্রাফ।
এ ছাড়া ওপার বাংলার কলকাতার নলিন সরকার স্ট্রিটের সুশীলকুমার চট্টোপাধ্যায়ের সংগ্রহশালার আধো আলো-ছায়া ঘরে রয়েছে প্রাচীন মডেলের শব্দযন্ত্র, স্পিকার, রোদঘড়ি, বায়োস্কোপ, দম দেওয়া মুভি ক্যামেরা, জমিদার বাড়ির বৈঠকখানার হ্যাজাক, বিউগল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতি ইত্যাদি।
অন্যদিকে ইভেত্তে দারদেন্নে নামের বেলজিয়ামের এক নারীর শখ পুরোনো টিনের কৌটা জমানো।
এস