দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকের সকালের শুরুতে চা না হলে চলেই না। বেশিরভাগ মানুষের জন্য এটি তাদের রুটিনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে সর্বাধিক খাওয়া পানীয়গুলোর মধ্যে নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে চায়ের নাম। একজন ব্যক্তি প্রতিদিন কত কাপ চা পান করতে পারেন তার কোনও নির্দিষ্ট সীমা নেই। অনেকে চায়ে চিনি মিশিয়ে পান করেন। আবার যারা স্বাস্থ্য সচেতন বা ডায়েট করেন, তারা চিনি ছাড়াই পান করেন।
এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য চায়ে বিভিন্ন ধরনের মশলা, যেমন— গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি কিংবা তেজপাতাও দেওয়া হয়। সেসব মশলার অনেক গুণও রয়েছে। তবে, আপনি কখনও চায়ে লবণ দিয়ে খেয়েছেন? এ কথা হয়তো এর আগে অনেকেই শোনেননি।
কিন্তু পুষ্টিবিদদের মতে, লবণ যে শুধু যে চায়ের স্বাদ বাড়িয়ে তোলার জন্য দেওয়া হয়, তা নয়। বরং লবণেরও অনেক গুণ রয়েছে।
এ ছাড়া মধ্যপ্রদেশের উজ্জায়ন তার অনন্য লবণ চায়ের জন্য বিখ্যাত। যা সুলেমানি চা নামে পরিচিত। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বলে বিবেচিত হয়। এসব ছাড়াও লবণ চায়ের অনেক ধরনের উপকারিতাও রয়েছে। চলুন সেসব জেনে নেওয়া যাক:
১. নতুন বছরে ভরপুর খাওয়াদাওয়া করে বেশিরভাগেরই হজমে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ঘন ঘন ওষুধ না খেয়ে চায়ে এক চিমটি লবণ দিয়ে খেতে পারেন। লবণ কিন্তু খাবার হজমে সাহায্য করে।
২. মৌসুম বদলের সময় সর্দি-কাশি তো লেগেই থাকে। পাশাপাশি এই সময়গুলোতে নানা রকম ভাইরাল রোগ-বালাই দেখা দেয়। তাই এ সময় চায়ে এক চিমটি লবণ মিশিয়ে খেলে কিন্তু উপকার পাবেন। রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও এটা বেশ কার্যকরী।
৩. গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানা রকম খণিজ বেরিয়ে যায়। শুধু পানি খেয়ে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না। ডিহাইড্রেশনের সমস্যায় লবণ ভালো কাজ দেয়। ঈষদুষ্ণ চায়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলেও কাজ হয়।
৪. লবণ চা পান করলে ঠান্ডা, সর্দি-কাশি, গলায় কফের সমস্যা দূর হয়। এক কাপ লবণ চা পান করলে গলায় জমে থাকা কফ বের হয়ে যায় এবং সর্দি থাকলে তাও কমে যায়।
৫. সোডিয়ামকে শরীরে শক্তি দেওয়ার জন্য উপকারি মনে করা হয়। লবণ চা পানে শরীরে শক্তি অনুভূত হয় এবং দীর্ঘসময়ের জন্য ক্লান্তি অনুভূতি হয়না। এছাড়া সকাল সকাল লবণ চা পান করলে ক্ষুধাও কম লাগে।
এস