• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

হঠাৎ শরীর ফুলে যাওয়ায় আতঙ্কে আছেন?

লাইফস্টাইল ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ১৭:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীরে পানি জমলে বা ফুলে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এমনটা নানা কারণে হতে পারে। অনেক সময় এটা জটিল কোনো সমস্যার লক্ষণ হতে পারে। আপনি হঠাৎ খেয়াল করলেন, কয়েকদিন ধরে শরীরটা বেশ ভারি লাগছে। গায়ের জামাটাও বেশ আঁটসাঁট। আবার পরিচিতর মধ্যে কেউ বলে বসলেন, ‘তুমি দিন দিন এমন ফুলে যাচ্ছ কেন? এমন কথা আমরা প্রায়ই শুনে থাকি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে, শরীর ফুলে যাওয়া মানে কিন্তু কেবল সাধারণভাবে ওজন বেড়ে যাওয়াই নয়। বরং কিছু শারীরিক সমস্যা কিংবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। আবার লাগামহীন খাওয়াদাওয়া কিংবা নিয়মিত শরীরচর্চা না করলেও ওজন বাড়তে পারে। কিন্তু এসবের বাইরেও হরমোনজনিত নানা কারণে ওজন বেড়ে থাকে। এর অন্যতম কারণ থাইরয়েড। শরীরে স্টেরয়েডের মাত্রা বেড়ে গেলে শরীর ফুলে যায়। দেহে যদি স্টেরয়েড হরমোন অতিমাত্রায় তৈরি হতে থাকে কিংবা এর ওষুধ গ্রহণ করা হয়, তাহলে এমনটা হয়ে থাকে।

আবার শরীরে পানি জমার কারণেও আপনি ফুলে যেতে পারেন। এর পেছনে অস্বাভাবিক কোনো কারণ থাকলে কিছু আনুষঙ্গিক উপসর্গও দেখা দেয়। আর এমন কিছু তথ্য গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনূর শারমিন।

এমন কোনো কারণ আছে কি না, ভেবে দেখুন:

১. খুব বেশি খাবার খাচ্ছেন? কিংবা পরিমাণে কম হলেও অতিরিক্ত ক্যালরিসম্পন্ন খাবার খাচ্ছেন? নাকি কায়িক শ্রম একেবারেই বন্ধ রেখে সারা দিন ডেস্কে বা ঘরে বসেই কেবল কাজ করছেন? যদি এমন হয় তাহলে তো শরীর ফুলবে সেটাই স্বাভাবিক। মজার ব্যাপার হলো, ওজন নিয়ন্ত্রণের জন্য খাবার খুব কম খেলেও কিন্তু শরীর ফুলতে পারে। আপনি যদি আমিষজাতীয় খাবার একেবারেই কম গ্রহণ করেন। সেক্ষেত্রে অপুষ্টির কারণে ঘটতে পারে।

২. স্টেরয়েডজাতীয় ওষুধ ছাড়াও, রক্তচাপ কমানো ও ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণেও শরীর ফুলতে পারে। অনেকের আবার জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার কারণেও শরীর ফুলে যায়।

৩. অনেকের আবার অ্যালার্জির কারণেও শরীর ফুলতে দেখা যায়। সেক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো জিনিসের সংস্পর্শে আসার পর এমনটা হয়। এর সঙ্গে আরও থাকে ত্বক লালচে হয়ে যাওয়া, চুলকানি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ।

মিলিয়ে দেখুন আনুষঙ্গিক কিছু উপসর্গ:

কিছু উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই যেমন, হরমোনের সমস্যায় ভুগলে আপনি সামান্য শীতেই অতিরিক্ত ঠান্ডা অনুভব করতে পারেন; কণ্ঠস্বর ভেঙে যেতে পারে, আপনার চিন্তা এবং কাজের গতি ধীর হয়ে আসতে পারে; পায়খানা কষা হতে পারে। নারীদের ক্ষেত্রে কিছু হরমোনের সমস্যায় অস্বাভাবিক চুল গজাতে দেখা যায়, মাসিক অনিয়মিত হয়ে পড়ে। যদি কারও শরীরে পানি জমে, তাহলে শ্বাসকষ্ট হতে পারে এবং হাত-পা নাড়াতে অসুবিধা হতে পারে।

এ ছাড়া চোখ হলুদ হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা প্রস্রাবের রঙের পরিবর্তনের মতো সমস্যাও রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। মাথাব্যথা, ঘাড়ব্যথা, মাথা ঘোরানোর মতো সমস্যাও হতে পারে।

আরও পড়ুন

রাগ শরীরের জন্য ভালো না ক্ষতিকর

করণীয়:

শরীর ফুলে যাওয়ার সঙ্গে অন্য কোনো উপসর্গ না থাকলে জীবনধারায় কিছু ইতিবাচক পরিবর্তন আনুন। খাদ্যাভ্যাস রাখুন স্বাস্থ্যকর। নিয়মিত শরীরচর্চা করুন। অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন। তবে শরীর ফুলে যাওয়া ছাড়াও অন্য কোনো উপসর্গ থাকলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে প্রয়োজনে আপনাকে কোনো নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের কাছে পাঠাবেন।

এ ছাড়া কোনো ওষুধ সেবন শুরু করে থাকলে যে চিকিৎসকের পরামর্শে তা শুরু করেছেন, তাঁর শরণাপন্ন হোন। যদি দেখা যায়, শরীর ফুলে যাওয়ার জন্য ওষুধই দায়ী, তাহলে তিনি ওষুধের মাত্রা বা ধরন বদলে দিতে পারেন। আর এমন পরিস্থিতিতে নিজে নিজেই কোনো ওষুধ সেবন করবেন না।

এস

  • শরীরে পানি জমা
  • সমস্যা
  • থাইরয়েড
  • হরমোন
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল
নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল
দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে: আনু মোহাম্মদ
দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে: আনু মোহাম্মদ
‘সরকারি খাতে সম্প্রসারিত মুদ্রানীতি বড় সমস্যা’
‘সরকারি খাতে সম্প্রসারিত মুদ্রানীতি বড় সমস্যা’
‘রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে’
‘রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।