দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন কাঁঠালের মৌসুম। এসময়ে কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি হয় নানারকম সুস্বাদু খাবার। এরমধ্যে একটি বিরিয়ানি। অবাক হচ্ছেন কাঁঠাল দিয়ে আবার বিরিয়ানি রান্না হয়! এ খাবারটি এতই মুখরোচক যে একবার খেলে মুখে লেগে থাকবে। জেনে নিন মজাদার কাঁঠাল বিরিয়ানির রেসিপি-
উপকরণ :
পোলাও চাল ৩ কাপ, কাঁচা কাঁঠাল ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চাম, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, এলাচ, দারুচিনি ও তেজপাতা কয়েকটি, কাঁচা মরিচ ৮-২০টি, বেসন ১ টেবিল চামচ ও ঘি ১ টেবিল চামচ।
প্রথমে পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কাঁচা কাঁঠালের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। কাঁঠালের টুকরোগুলো সামান্য হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা ও রসুন বাটা, লবণ ও বেসন মিশিয়ে ভালো করে মেখে আধা ঘণ্টা রেখে দিন মেরিনেশনের জন্য।
এরপর প্যানে হালকা তেল গরম করে কাঁঠালের টুকরোগুলোর দু’পাশ হালকা ভেজে নিন। এরপর আরও একটু তেল গরম করে পেঁয়াজ ভেজে অর্ধেক তেল ও অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রাখুন। এদিকে গরম মসলা ও বাটা মসলা প্যানে দিয়ে ভাজতে থাকুন।
গুঁড়া মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। কিছুক্ষণ পর ভাজা কাঁঠাল ও ১ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে কাঁঠালের টুকরোগুলো তুলে নিন। পেঁয়াজ ভাজার বাকি তেল ঢেলে দিন।
এবার পোলাও চাল ওই তেলে কয়েক মিনিট ভাজুন। এরপর ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন। পানি অর্ধেক শুকিয়ে এলে কাঁঠালের টুকরো, কাঁচা মরিচ ৮-১০টি ও স্বাদ বুঝে লবণ দিয়ে নেড়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখুন।
চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে উপড়ে ১ টেবিল চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আরও কয়েক মিনিট মৃদু আঁচে দমে রাখুন। এরপর চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিরিয়ানি।