দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে বাচ্ছু নামের এক জেলে। তার বাড়ি তজুমদ্দান উপজেলার চর রায়হান এলাকায়।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের পর ঝড়ের কবলে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক জানান, ঝড়ের কবলে পড়ে ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, ঝড়ের কবলে পড়ে মেঘনার চর রায়হান এলাকায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে দুজন জীবিত উদ্ধার হলেও বাচ্চু নামের একজন নিখোঁজ রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় ফসল ও ব্রিক ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া মনপুরায় মাছ ধরার দুটি জেলে নৌকা ডুবলেও কোস্টগার্ড তিনজনকে জীবিত উদ্ধার করেছেন।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঝড়ে কিছু কিছু স্থানে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
এদিকে শঙ্কা কেটে যাওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভোলার উপকূল।
জেবি