দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমরা সবাই চাই আমাদের ত্বক সুন্দর, কোমল ও মসৃণ থাকবে। কিন্তু প্রতিদিনের কাজের চাপে ভালোভাবে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। তবে আপনি যদি পছন্দের কাঙ্ক্ষিত ত্বক পেতে চান, তাহলে প্রতিদিন অন্তত নিজের জন্য ৩০ মিনিট সময় ব্যয় করুন। এতে যেমন ত্বক সুন্দর থাকবে, তেমনই আপনার মনও ভালো থাকবে।
ত্বকের যত্নে সঠিক ডায়েট, স্কিনকেয়ারের পাশাপাশি ছোট কাজ যুক্ত করতে পারেন। আর সেটি হলো ইয়োগা বা যোগব্যায়াম। এর ফলে আপনাকে আর ত্বকের স্বাস্থ্য নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। এই যোগব্যায়ামের প্রচলন ভারতীয় উপমহাদেশে অনেক আগে থেকেই। দিন যতো যাচ্ছে এর গ্রহণযোগ্যতাও ততোই বাড়ছে। তাই স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ঘরে বসেই করে নিন ৪ ইয়োগা।
নতুনদের জন্য ধনুরাসন সবচেয়ে সহজ আসনগুলোর একটি। প্রথমেই ইয়োগা ম্যাটের ওপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার কোমরের সামনের দিক কিছুটা উঁচু করে সামনের হাত দুটোকে প্রসারিত করে উপরে তুলুন। পেছন থেকে পা দুটোকে একইভাবে উপরের দিকে তুলুন। এরপর হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন। চেষ্টা করবেন পুরো সময় শরীর টানটান ও সোজা রাখতে।
প্রথমদিকে এই যোগাসনটি করার জন্য আপনার হয়তো অন্য কারো সাহায্যের প্রয়োজন হতে পারে, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আর সেটা দরকার হবে না। অন্ততপক্ষে এক মিনিট এইভাবে আসনে থাকুন। এতে করে আপনার শরীরের রক্ত চলাচলের গতি বেড়ে যাবে এবং মুখে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। আর রক্ত চলাচল বেড়ে গেলে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে ত্বকের লাবণ্য।
এই আসনের নাম শুনতে একটু কঠিন হলেও আসনটা কিন্তু বেশ সোজা। অনেকটা স্কুলের পিটি ক্লাসের সময়ে ফিরে যেতে পারেন আসনটি করার সময়ে। প্রথমে একটি আরামদায়ক জায়গায় সোজা হয়ে বসে যান। দুই পা সামনের দিকে ছড়িয়ে দিন। তবে পা দু’টো যেন এক জায়গায় থাকে। এবার হাত দু’টো মাথার উপরে তুলুন এবং কোমর সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকতে দিন। এভাবে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল বা পা ছোঁয়ার চেষ্টা করুন। প্রথম দিন একটু কঠিন লাগবে এইটাই স্বাভাবিক, তবে কয়েক দিন যেতেই দেখবেন এটা আপনার ‘প্রিয় আসন’ হয়ে গেছে।
এই আসনটির আরেকটি বড় সুবিধা হলো এটি করার সময় আলাদাভাবে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাই যারা একা থাকেন তাদের জন্য এটি বেশ কাজের। এটি নিয়মিত চর্চা করলে বিভিন্ন স্কিন ইস্যুর সাথে ব্রনের সমস্যাও দ্রুতই সমাধান হতে পারে।
আনইভেন স্কিন টোনের সমস্যা সমাধান করবে ইয়োগা, এটাও আবার হয় নাকি? শুনতে কিছুটা বিস্ময়কর লাগলেও হেলথশটসের একটি গবেষণা বলছে নিয়মিত মৎস্যাসনের মাধ্যমে এটিও সম্ভব।
মৎস্যাসন বেশ সহজ এবং প্রতিদিন অল্প কিছু সময় বিনিয়োগ করেই এই উপকার আপনি পাবেন। এর জন্য প্রথমেই মেঝেতে বা বিছানায় শুয়ে পড়ুন। এরপর দুই হাত সোজা করে দুই পাশে রাখুন। তারপর মাথার ওপর ভর দিয়ে ঘাড় এবং শরীরের কিছুটা অংশ উপরেরে দিকে তুলুন। এই সময় আপনাকে দেখে কিছু অর্ধ-ধনুকের আকৃতির মনে হতে পারে। এসময় হাত চাইলে সামনে বা পেটের উপরেও রাখতে পারেন। প্রথমদিকে আসনটি কঠিন মনে হলে কোমরের নিচে একটি বালিশ দিয়ে চেষ্টা করতে পারেন।
নাম দেখেই আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে এই আসনের জন্য পুরো শরীরকেই ব্যবহার করতে হবে আপনাকে। এজন্য প্রথমেই একটি সমতল জায়গায় শুয়ে পড়ুন, হতে পারে সেটা মেঝে বা বিছানা। এবার আস্তে আস্তে দুই পা একসাথে উপরের দিকে তুলতে থাকুন। প্রথম দিকে সাপোর্ট হিসেবে দেয়াল ব্যবহার করতে পারেন। মূল শর্ত হলো কোমর থেকে পা উপরে তুলতে হবে।
এই আসন শুরুতে একা একা করাটা বেশ কঠিন হয়ে যাবে, তাই পরিবারের কারো সাহায্য নিয়ে শুরু করতে পারেন। প্রথম দিকে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট থাকতে পারেন এই অবস্থায়, এরপর ধীরে ধীরে সময় বাড়িয়ে নিন।
এস